মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিকী নির্বাচন আগামী(২৬ অক্টোবর)অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আলোচনায় রয়েছেন। টাঙ্গুয়ার
হাওর পাড়ের সন্তান গরীব-দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু,পরোপকারী সৎ, আদর্শবান
মোঃ খসরুল আলম,যাঁর প্রতীক(হরিণ)।
সমিতির নিবন্ধন নম্বর সিবি-০১/১৮-১৯। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২৮ জন। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভাপতি পদে চার প্রার্থী
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন,মোঃ খসরুল আলম (হরিণ প্রতিক)অন্যান্য প্রার্থীরা তারা হলেন,মস্তফা(ছাতা)মনির মিয়া(চেয়ার) ও মোঃ আলী নূর (ঘোড়া)।
সহসভাপতি পদে প্রার্থী দুজন— আব্দুর ছাত্তার (দোয়াত-কলম) ও মোঃ রহমত আলী (মোরগ)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুহেল মিয়া (হাতি),বজলুল রহমান (ঘড়ি) ও মোঃ মকবুল হোসেন (ফুটবল)।
কোষাধ্যক্ষ পদে প্রার্থী দুজন—আব্দুল হালিম (আম প্রতিক) ও আনোয়ার হোসেন (তালাচাবি)প্রতীক।
তার মধ্যে আলোচনায় রয়েছেন,আব্দুল হালিম।
পাঁচ সদস্য বিনা- প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সমিতির সদস্য পদে বিল্লাল মিয়া,মোঃ জুনায়েদ মিয়া,ইউসুফ আলী,আব্দুল কাইয়ুম ও মোঃ আব্দুল গণী- বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ব্যবস্থাপনা কমিটির সদস্যপদের আরও তিনটি পদ পূরণ করা প্রয়োজন বলে জানা গেছে।
হাওরের জীববৈচিত্র্য ও মানুষের জীবনমান উন্নয়নে সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলাসংলগ্ন এ হাওর জীববৈচিত্র্যে সমৃদ্ধ। হাওরের বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ,জলজ উদ্ভিদ ও অতিথি পাখি এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশকে সমৃদ্ধ করেছে।
হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ,প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ভোটারদের রায়ের মধ্য দিয়ে নির্ধারিত হবে সমিতির পরবর্তী নেতৃত্ব।
তাহিরপুর উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।




















