নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা গেলে তারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্নান। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ১২:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬