গাইবান্ধার সাঘাটায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেফতার

সরকার শাহাদত হোসেনঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের মো. আলমের ছেলে সৈকত (২৮) এবং উল্লাসোনাতলা (হাজীপাড়া) গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তাকিম (২০)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী এক সন্তানের জননী। গত শনিবার গোবিন্দগঞ্জে তাঁর বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বোনারপাড়া এলাকায় সৈকতের সঙ্গে তাঁর কথা হয়। এ সময় সৈকত তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। পরে একটি ভ্যানে করে তাঁকে হেলেঞ্চা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় মুস্তাকিমও সঙ্গে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, রাত ১০টার দিকে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় ওই দুই যুবক তরুণীকে ধর্ষণ করেন। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় রোববার সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা জানান, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
মন্ত্রীর ডিও লেটারে রংপুরের প্রকল্প লালমনিরহাটে নেওয়ার উদ্যোগ, উঠছে বৈষম্যের প্রশ্ন

আপডেট সময় : ১০:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬