ভুট্টাকে ঘিরে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। লালমনিরহাটের ভুট্টাকে ঘিরে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলে কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক ও ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে সরকার বিভিন্ন বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
‎
‎আজ শুক্রবার শহরের ক্যান্টিন মোড় এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ভুট্টা চত্বর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎মন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চলে যারা কৃষিপণ্যভিত্তিক কলকারখানা স্থাপন করবেন, তাদের সহজ শর্তে ৭ শতাংশ সুদে ঋণ দিচ্ছে সরকার। ইতোমধ্যে লালমনিরহাটে ভুট্টাভিত্তিক কলকারখানা গড়ে তুলতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। এসব কলকারখানা গড়ে উঠলে কৃষকের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
‎
‎এ সময় জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।​
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৬:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬