শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জুতো ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ

রাজন্য রুহানি, জামালপুর :

জামালপুর সদর উপজেলার নান্দিনায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছানোয়ার হোসেন (৬০) নামে এক জুতো ব্যবসায়ীকে বৃদ্ধকে জুতোর মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

২ অক্টোবর শুক্রবার দুপুরে সদর উপজেলা রানাগাছা ইউনিয়নের নান্দিনা পুরাতন পাড়া এলাকায় নিজবাড়ি থেকে ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, দুপুরে নান্দিনা পুরাতন পাড়া এলাকায় শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন ছানোয়ার হোসেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরে অভিযুক্তকে আটক করে জুতোর মালা পরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, অভিযুক্তকে অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয় জনগণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করি এবং অভিযুক্তকে আটক করা হয়। বাদীর অভিযোগে আমরা মামলা নিচ্ছি এবং এলাকার বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জুতো ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬