নীলফামারী জেলার প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের পদায়ন হবে লটারীতে

একরামুল হক লাবু, নীলফামারী

বিজ্ঞাপন

নীলফামারী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত নতুন সহকারী শিক্ষকদের কোন স্কুলে পদায়ন হবে তা নির্ধারন হবে লটারীতে। বৃহস্পতিবার( ০১ অক্টোবর) নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাক্ষরিত এক নোটিশে তথ্য প্রদান করা হয়। নোটিশের তথ্য অনুযায়ী জানা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫” এ যোগদানকৃত নীলফামারী জেলার ৬টি উপজেলার সহকারি শিক্ষকগণকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের নিমিত্তে আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় কিশোরগঞ্জ উপজেলার শিক্ষকদের মাধ্যমে শুরু হয়ে ১১টায় ডিমলা, সাড়ে ১১টায় ডোমার, ১২টায় নীলফামারী সদর, সাড়ে ১২টায় সৈয়দপুর ও দুপুর ১টায় জলঢাকা উজেলার শিক্ষকদের দিয়ে শেষ হবে পদায়ন লটারি। এসময় যথাসময়ে ও স্থানে স্ব-শরীরে উপস্থিত থেকে লটারিতে অংশগ্রহনপূর্বক পদায়ন আদেশ গ্রহন করার জন্য জানানো হয়।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম(ভারপ্রাপ্ত) বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক নোটিশ প্রদান করা হয়েছে। তিনি আরও জানান লটারীর মাধ্যমে যিনি যে স্কুল পাবেন সে স্কুলে যোগদান করতে হবে।

ট্যাগ
জনপ্রিয়
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

নীলফামারী জেলার প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের পদায়ন হবে লটারীতে

আপডেট সময় : ০২:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬