বিলে জাল পেতে বসেছিলেন রেললাইনে, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজন্য রুহানি, জামালপুর :

বিলে জাল পেতে রেললাইনে বসেছিলেন বৃদ্ধ জামাল উদ্দিন (৭০)। কানে কম শোনায় ঠিকমতো শুনতে পান নি ট্রেনের হুইসিল। ট্রেন কাছাকাছি চলে এলে নিরাপদ স্থানে যাবার চেষ্টা করছিলেন তিনি। এ সময় ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ। দুর্ঘটনার এমনই বর্ণনা দিয়েছেন স্থানীয়রা।

২ অক্টোবর শুক্রবার সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি হাসিল এলাকায় ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান ওই বৃদ্ধ।

বিজ্ঞাপন

নিহত বৃদ্ধ কেন্দুয়ার পশ্চিম কলতাপাড়া এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা আরও জানায়, নিহত বৃদ্ধ নিঃসন্তান। তাঁর স্ত্রী মানসিক রোগী। ভিটাবাড়ি ছাড়া তাঁর জায়গা-সম্পত্তি নেই।  হাসিল নামক বিল হতে প্রতিদিন জাল দিয়ে মাছ ধরে তিনি জিবিকা নির্বাহ করেন। তারাকান্দি হতে ছেড়ে আসা যমুনা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে জিআরপি থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয়
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

বিলে জাল পেতে বসেছিলেন রেললাইনে, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬