লামায় মা-বাবাকে মারধরের অপরাধে যুবকের ১০ মাস ১০ দিন কারাদণ্ড

নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগে মো. ইমতিয়াজ (২৪) নামে এক যুবককে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. ইমতিয়াজ লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা মো. সাহরাব হোসেনের ছেলে।

সূত্র জানায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করে ইমতিয়াজকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই যখন মাকে মারধর করে, তখন এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে ইমতিয়াজকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে।”

ট্যাগ
জনপ্রিয়
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

লামায় মা-বাবাকে মারধরের অপরাধে যুবকের ১০ মাস ১০ দিন কারাদণ্ড

আপডেট সময় : ১২:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬