বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মু. রিয়াজুল ইসলাম লিটন:

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের স্থানীয় পর্যটন মোটেলের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“পর্যটন বাড়াবে সমৃদ্ধি, গড়বে টেকসই ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এবং দিনাজপুর ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন দিনাজপুর পর্যটন মোটেলের ব্যবস্থাপক মো. ইমরুল হাসান।

বক্তারা বলেন, দিনাজপুরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। স্থানীয় পর্যটন অবকাঠামোর উন্নয়ন, পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ইতিহাস-ঐতিহ্যের যথাযথ প্রচার নিশ্চিত করা গেলে প্রান্তিক অর্থনীতি আরও গতিশীল হবে। পাশাপাশি পর্যটন খাতের বিকাশের মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় পর্যটন শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

জনপ্রিয়
বগুড়া আদালতে দ্বন্দ্বের মাশুল বিচারপ্রার্থীদের—ঝুলে থাকা মামলা নিয়ে দ্রুত স্বাভাবিক হোক বিচারিক কার্যক্রম

আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬