সুন্দরগঞ্জে মাদক প্রতিরোধ সংগঠনের যাত্রা শুরু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রা শুরু করেছে ‘সুন্দরগঞ্জ মাদক প্রতিরোধ সংগঠন’। উপজেলার সচেতন নাগরিকদের উদ্যোগে গঠিত সংগঠনটির কার্যক্রম পরিচালনায় ২১ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে মো. কামরুল হাসানকে আহ্বায়ক ও মো. ইসরাফিল আলমকে সদস্যসচিব করা হয়েছে। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছেন ডা. ফরহাদ হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. সামিউল ইসলাম, মো. গোলাম রাব্বি, মো. সেলিম ইসলাম, মো. লাবিব মিয়া, রাজু মিয়া, মো. সাব্বির হাসান আবিদ, মো. বাইজিদ মিয়া ও মো. রনি মিয়া।
সাধারণ সদস্যরা হলেন—মো. ফরহাদ মিয়া, মো. রুহুল আমিন, মো. আরিফ মিয়া, আ. রাজ্জাক মিয়া, মো. রেজাউল, মো. লিমন মিয়া, মো. রাকিব মিয়া, মো. নাফি ইসলাম, মো. মাহিন মিয়া ও মো. আমিনুল ইসলাম।
সংগঠন সংশ্লিষ্টরা জানান, ঘোষিত কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আপাতত সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রিকভাবে সংগঠনের কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে শাখা কমিটি গঠন করা হবে।
তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল তুলে ধরে সচেতনতামূলক সভা, প্রচার-প্রচারণা ও র‌্যালির আয়োজন করা হবে। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
উদ্যোক্তারা বলছেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা জরুরি। এ লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়িয়ে ধারাবাহিক মাদকবিরোধী কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
সংগঠনটির কার্যক্রমের বিস্তারের মধ্য দিয়ে সুন্দরগঞ্জের প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ট্যাগ
জনপ্রিয়
কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

সুন্দরগঞ্জে মাদক প্রতিরোধ সংগঠনের যাত্রা শুরু

আপডেট সময় : ০৯:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬