বাগেরহাটের মোল্লাহাটে শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ

মো:মাহিদুল ইসলাম বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা (৭) নামে এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সমবয়সী শিশুদের সঙ্গে বাড়ির আশপাশে খেলছিল মুসলিমা। একপর্যায়ে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
পরে সন্ধ্যার দিকে স্থানীয়রা একটি মাছের ঘেরের পাড়ের কাছে শিশুটিকে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।নিহত মুসলিমা ওই এলাকার ইসলাম শেখের মেয়ে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে কে বা কারা হত্যা করেছে এবং হত্যার কারণ কী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয়রা।ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ
জনপ্রিয়
কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

বাগেরহাটের মোল্লাহাটে শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৯:৩০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬