পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে দিনাজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
সমাবেশে ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আন্দোলন করছেন, অনেক কথা বলার চেষ্টা করছেন। আসুন, রাজপথে আসুন, রাজপথে দেখা হবে। কারণ এ দেশের মানুষ জানে, কীভাবে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায় ও রক্ষা করতে হয়।”
বিএনপির সঙ্গে জনগণের সম্পর্ক তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপির ঠিকানা অন্য কোনো দেশে নয়, এ দেশের জনগণের মাঝে। দলটির নেতাকর্মীরা জনগণের ওপর আস্থাশীল ও সুদৃঢ়ভাবে জনগণের সঙ্গে রয়েছেন।
তিনি আরও বলেন, স্বৈরাচার ও তাদের দোসরদের সঙ্গে কোনো আপস নয়। দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “স্বৈরাচার এবং তাদের দোসররা আবার দেশের জনগণকে উসকে দেওয়ার চেষ্টা করছেন। তারা হয়তো ভাবছেন, বাংলাদেশের মানুষ আবারও তাদের মেনে নেবে। কিন্তু ২৪ আগস্টের পর দেশের মানুষ যে অধিকার ফিরে পাওয়ার স্বাদ পেয়েছে, তা কোনো অবস্থাতেই ষড়যন্ত্রের কাছে নস্যাৎ হতে দেবে না।”
সমাবেশে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং রংপুর বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জল ও আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম পাভেল, জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল এবং জেলা যুবদলের সদস্য সচিব মো. রেজাউর রহমান রেজা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও আনিসুর রহমান বাদশা, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল এবং দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম।
সমাবেশে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ট্যাগ
জনপ্রিয়
গ্রেপ্তারের পরদিনই জামিন আ.লীগ নেতার, মামলা আড়ালের অভিযোগে ওসির বিরুদ্ধে তদন্ত

আপডেট সময় : ১০:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬