ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা – দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য চালাচ্ছে

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

‎কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারাদেশে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

‎ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও  এয়াকুব নবী।

‎এছাড়াও বক্তব্য রাখেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত ও সাবেক সভাপতি জাকির হোসেন জসিম প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু ফ্যাসিবাদ ও তার সহযোগীরা অগ্রগতিকে বাঁধাগ্রস্থ করতে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

ট্যাগ
জনপ্রিয়
পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে দিনাজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৮:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬