দিনাজপুরে আমাদের পাঠশালা স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দিনাজপুরে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব প্রফেসর নূর মো. আব্দুর রাজ্জাক বলেন, “একদিনে মহীরূহ তৈরি হয় না। আজকের ছোট উদ্যোগই একদিন বটবৃক্ষে পরিণত হবে। একটি ভালো উদ্যোগকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া গেলে তা ভবিষ্যতে সমাজ ও জাতির জন্য বড় অবদান রাখতে সক্ষম হবে।”
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর শহরে আমাদের পাঠশালা স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান বিষয়ক কুইজ টেস্ট ও তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর আব্দুর রাজ্জাক বলেন, দিনাজপুরে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম নয়, তবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখনও অনেক কাজ করার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, পাশের সৈয়দপুরে একাধিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, রংপুরেও রয়েছে বেশ কয়েকটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান, যেগুলো শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই তুলনায় দিনাজপুর শহর কিছুটা পিছিয়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাদের পাঠশালা স্কুল অ্যান্ড কলেজের এই উদ্যোগ আমাকে আশাবাদী করেছে। এখানে বিজ্ঞান শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে একজন শিক্ষার্থীকে গড়ে তোলা গেলে সে শুধু একজন দক্ষ মানুষই নয়, একজন ভালো মানুষ হিসেবেও সমাজে প্রতিষ্ঠিত হবে। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিক শিক্ষা ও মূল্যবোধের মাধ্যমে গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে বিজ্ঞান শিক্ষা অপরিহার্য হলেও নৈতিকতা ছাড়া সেই শিক্ষা পূর্ণতা পায় না। শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক গুণাবলির বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় অভিভাবকদের পাশে থাকারও আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী আনিসুল হক জুয়েল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মওদুদ-উল করিম বাবু, প্রতিষ্ঠানের পরিচালক আসাদুজ্জামান নুর, শহীদুজ্জামান শাহীন এবং পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম।
বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিকী। তিনি বিজ্ঞান উৎসব আয়োজনের উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন এবং সফলভাবে আয়োজন সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিন দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, দক্ষতা ও মেধার পরিচয় দেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপসহ প্রায় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও বিজ্ঞান উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থীকে উৎসাহিত করার লক্ষ্যে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়। আয়োজকদের মতে, এই সনদ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে উৎসাহ জোগাবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিজ্ঞানভিত্তিক শিক্ষা, সৃজনশীল চিন্তা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
ট্যাগ
জনপ্রিয়
পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে দিনাজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৮:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬