দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

বিশেষ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ঐতিহ্যবাহী মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর থানা পুলিশ সার্বক্ষণিক উপস্থিত ছিল।

অভিভাবক সদস্য পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চূড়ান্ত ফলাফলে নির্বাচিত ৪ জন হলেন: মো. নজরুল ইসলাম ২৩৬ ভোট, আমিনুল ইসলাম ২০২ ভোট, আব্দুস সালাম ১৯৪ ভোট এবং মনিরুজ্জামান মনির ১৮৭ ভোট। এছাড়া সাইফুল ১৭৮ ভোট, মানিক মিয়া ১৫৪ ভোট ও হযরত আলী ১২৯ ভোট পেয়েছেন।

প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে নব-নির্বাচিতরা বলেন, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকল অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “অনেকদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখলাম। কোনো হট্টগোল ছাড়াই ভোট শেষ হয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। আশা করি নব-নির্বাচিতরা বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবেন।

ভোট দিতে আসা অভিভাবকরা বলেন, “আমরা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পেরেছি। পরিবেশ খুবই সুন্দর ছিল। যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন।”

বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে বলা হয়, “অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। নব-নির্বাচিত কমিটির সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করবো।”

এ বিষয়ে উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, “মহিষখলা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নব-নির্বাচিত সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি তারা দলমতের ঊর্ধ্বে উঠে বিদ্যালয়ের স্বার্থে কাজ করবেন।”

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, “সুন্দর পরিবেশে সুন্দরভাবে নির্বাচন পরিচালনা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ।”

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ অভিভাবক ও এলাকাবাসী। নব-নির্বাচিত সকলকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
উচ্চ মুনাফার ফাঁদে শত মানুষ, ৭ মামলার ওয়ারেন্টভুক্ত হাফিজ গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬