সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার ব্যাক্তি উদ্যোগে পাইপ বসিয়ে একটি আবাদী মাঠের প্রায় দেড়শো বিঘা
জমির পানি নিষ্কাশন ব্যবস্থা করা হয়েছে। এলাকার কৃষকগন তাদের ফসলী জমির জলাবদ্ধতা কাটাতে মাটির নীচে পাইপ বসানোর কাজ করেন। উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের পুকুরপাড় পূর্বচড়া মাঠের প্রায় দেড়শো বিঘা
জমিতে বছরের বেশিরভাগ সময় পানি আটকে থাকে। আবাদী মাঠের নীচু জমিগুলোয় বছরে এক ফসলের আবাদ করা যায়। এলাকার কৃষকদের কাছে সব জেনে ও সরেজমিনে দেখে আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় এর সমাধান করে দিলেন উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের রাজনৈতিক ব্যাক্তিত্ব সমাজসেবক মো. আলাউদ্দিন আল আজাদ। নিজ অর্থে প্রায় দুইশো ফুট মোটা প্লাষ্টিকের পাইপ মাটির নীচে বসিয়ে পানি নিষ্কাশন পথ করে দিয়েছেন।
পুকুরপাড় গ্রামের কৃষকদের কয়েকজন মো. আজাদ হোসেন, মো.দেলোয়ার হোসেন,মো.আছমত আলী, মো. আঃ
হামিদ বলেন তাদের আবাদী জমিগুলোয় বছরের বেশিরভাগ সময় বন্যা ও বৃষ্টি বাদলের পানি জমে থাকায় তারা শুধু এক ফসলের আবাদ করেন।পানি নিষ্কাশন ব্যবস্থা করায় আবাদী জমিগুলোয় বছরে তিন ফসলের আবাদ করতে পারবেন। জামায়াতে ইসলামীর রাজনীতিতে জড়িত সমাজসেবক মো. আলাউদ্দিন আল আজাদ বলেন তার নিজ ইউনিয়ন এলাকার পুকুরপাড় পূর্বচড়া মাঠের কৃষি জমিতে পানি আটকে থাকায় কৃষকদের লোকসান হচ্ছে। পানি আটকে থাকায় তিন ফসলের জমিগুলোয় এক ফসলের আবাদ করা যাচ্ছে। সব জেনে সরেজমিনে দেখে তিনি পাইপ বসিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা করে দিলেন।
উল্লাপাড়ায় পাইপ বসিয়ে আবাদী মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা
-
সিটি পোস্ট সারাদেশ - আপডেট সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 65
ট্যাগ
জনপ্রিয়




















