সাঘাটায় সার ডিলারের চূড়ান্ত তালিকায় আ.লীগ নেতার নাম, বাতিলের দাবি বিএনপি নেতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি,
গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে সার ও কীটনাশক ডিলারের চূড়ান্ত তালিকায় আওয়ামী লীগের এক নেতার নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তালিকাভুক্ত সাখাওয়াৎ হোসেনের ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য শাহিনুর ইসলাম।
শনিবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনুর ইসলাম বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে সার ও কীটনাশক ডিলার নিয়োগ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এরই অংশ হিসেবে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের চূড়ান্ত তালিকায় সাখাওয়াৎ হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তার দাবি, সাখাওয়াৎ হোসেন পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং অতীতে বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।
তিনি আরও বলেন, সাখাওয়াৎ হোসেন ২০১৪ ও ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচন এবং ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন বলে অভিযোগ করেন তিনি।
শাহিনুর ইসলামের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং একাধিক মামলায় কারাভোগের পরও তাকে ডিলার নিয়োগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সার ডিলারের চূড়ান্ত তালিকা পুনর্বিবেচনা করে সাখাওয়াৎ হোসেনের নাম বাতিলের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোসলেম উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সাখাওয়াৎ হোসেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ট্যাগ
জনপ্রিয়
উচ্চ মুনাফার ফাঁদে শত মানুষ, ৭ মামলার ওয়ারেন্টভুক্ত হাফিজ গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬