মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় কার্যালয়ে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
কবিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি সাইফুল সরদার অভিযোগ করেন, সার ডিলার হওয়ার জন্য তারা আবেদন করেছিলেন। পরে তারা জানতে পারেন, বিশেষ সুপারিশের মাধ্যমে আওয়ামী লীগের এক কর্মীকে সার ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত আবেদন করেন।
সাইফুল সরদারের দাবি, এসব আবেদনের কারণে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দীপ্তীর নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয় এবং পরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়। এ সময় কার্যালয়ে থাকা নেতাদের ছবি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।ঘটনার খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিএনপির কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে কার্যালয়টি ভাঙচুর করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।