সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় বাবা 

রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ 
আজ মিলনের বাঁচার জন্য বড়ই আকুতি।নিজের জন্য না হলেও সন্তানদের জন্য তাকে বাঁচতে হবে। ৩টি অবুঝ সন্তানের বাবা মিলন দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামের অসহায় দিন মজুর আমির হোসেন মিলন। স্ত্রী,  ৩ সন্তান, মা,বাবা নিয়ে ভালোই চলছিল তার সংসার।কোন সময় ছোট ছেলে মেয়েদের জামা কাপড়,কোন সময় কাঁচামাল,কোন সময় ফলফলাদি  ভ্যানে নিয়ে ফেরী করে বিক্রি করত কখনো শহরে কখনো  গ্রামে । যা পেত তা দিয়েই কেটে যেত দিন।কিন্তু সেখানে বাঁধ সেধে বসে  দুরারোগ্য ব্যাধী ক্যান্সার। গত মাসে চট্টগ্রাম শহরে ফেরী করে মাল বিক্রির সময় বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ফুসফুসে ক্যান্সার সন্দেহ হলে ডাক্তার  তাকে ঢাকা পিজি হাসপাতালে  চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকা পিজি হাসপাতালে যাওয়ার পর সেখানের ডাক্তাররাও একই সন্দেহ করেন কিন্তু টাকার অভাবে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষাও করতে পারছে না। তাই এই অসহায় বাবা ৩ টি নাবালক শিশু সন্তানদের মুখের দিকে তাকিয়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ডাক্তাররা জানান,প্রথম স্টেজেই যদি সঠিক চিকিৎসা দেওয়া হয় তাহলে মিলন অচিরেই ভালো হয়ে যাবে।মিলনের বিকাশ নং ০১৭৯৫৭৯৩১১২, নগদ নং ০১৬০২৯৭৬২০১।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ক্ষমতা নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় : ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬