রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন আসামীসহ বিভিন্ন মামলায় মোট ৫ জন আসামীকে আটক করেছে।
রামগঞ্জ থানার একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা এ সব আসামিদের আটক করে। আটককৃতরা হলো সবুজ হোসেন (৩৪) তাকে ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৩পিস ইয়াবা সহ আটক করেছে। এছাড়া ঢাকার লালবাগ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত মোসাঃ পেয়ারা বেগমকে নারায়নগঞ্জ রূপগঞ্জ এলাকায় গাউছিয়া মার্কেট এলাকা থেকে আটক করা হয়। আটককৃত পেয়ার বেগম রামগঞ্জ পৌর কলচমা গ্রামের আতাম উদ্দিন ভূইয়ার মেয়ে ও মিজানুর রহমানের স্ত্রী।
এছাড়াও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। সাইফুল ইসলাম উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের মজুমদার বাড়ির সোনা মিয়ার ছেলে। একই দিন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হুমায়ুন কবিরকেও গ্রেফতার করে পুলিশ। হুমায়ুন কবির উপজেলার ভাটরা ইউনিয়নের রামসিংপুর গ্রামের মিজি বাড়ির লোকমান হোসেনের ছেলে।
একইদিন রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈ গ্রামের জিয়াউল হক জিয়ার ছেলে আবদুল কাদেরকেও গ্রেফতার করে রামগঞ্জ থানা পুলিশ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান সকল আসামীদেরকে যথাযথ পুলিশস্কর্ট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



















