নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

একরামুল হক লাবু, নীলফামারী 
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নীলফামারী জেলা শাখা।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকদল নীলফামারী জেলা শাখার আহবায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজামসহ আরো অনেকে।সমাবেশে বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে দেশের উন্নয়ন দৃশ্যমান হতে চলেছে। তাই ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও একটি স্বাধীনতা বিরোধী শক্তি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেস্টা করছে। তাদের এই যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও দেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয় এমন যেকোনো কর্মকান্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি  অব্যাহত থাকবে।
ট্যাগ
জনপ্রিয়

নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬