নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার জিন্নাত আক্তারের অনেক সাধনার মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জয়ে বাংলাদেশের পুরস্কার নিশ্চিত করেছেন। উশুর নারীদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।
বিজয়ী জিন্নাত নেত্রকোনা পৌর শহরের খতিবনগুয়া এলাকার মরহুম আরজ আলী ও রওশনা আক্তারের মেয়ে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন বিশিষ্ট ক্রীড়াবিদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাপানে আয়োজিত আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে নারীদের ৫২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ইন্দোনেশিয়ার থারিসা দিয়া ফ্লোরেন্তিনাকে ভারোত্তোলনে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
এশিয়ান গেমসে বাংলাদেশের সর্বশেষ ব্যক্তিগত পদক এসেছিল ১৯৮৬ সালে সিউল আসরে। এসময় বক্সার মোশাররফ হোসেন ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। আবার দীর্ঘ ৪৯ বছর পর ব্যক্তিগত জয়ে পদক নিশ্চিত করলেন জিন্নাত।
এশিয়ান গেমসে বাংলাদেশের মোট পদকসংখ্যা ১৫টি। এর মধ্যে একটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও নয়টি ব্রোঞ্জ।এখন জিন্নাতের সামনে আরও বড় চ্যালেঞ্জ। আগামী বুধবার সেমিফাইনালে চীনের প্রতিযোগীর মুখোমুখি হবেন তিনি। এতে জয় পেলে ফাইনালে উঠে স্বর্ণ কিংবা রৌপ্য পদকের জন্য খেলার সুযোগ পাবেন তিনি।
নেত্রকোনার বিজয়ী সন্তান জিন্নাতের এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো জেলাসহ দেশের ক্রীড়াঙ্গনের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।
জিন্নাতের বিজয়ে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কমিটির সভাপতি মোঃ শামীম আহমেদ তালুকদার জানান,এ মেয়ে শুধু জেলার নয় পুরো বাংলাদেশের গর্ব ছিনিয়ে এনেছে।ওর উত্তোরোত্তর সফলতা কামনা করি।



















