কিশোরগঞ্জে স্বারদীয় দুর্গাৎসবকে ঘিরে প্রতিটি মন্ডবে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছে কারিগররা। তবে প্রতিমা তৈরীর মাটি ও রঙের দাম বাড়ায় কিছুটা হিমসিম খাচ্ছেন কারিগররা। এদিকে দুর্গাৎসবকে বর্নীল সাজে আনন্দ উপভোগ করতে আয়োজনের কুমতি নেই আয়োজকদের।
শরতের নীল আকাশে কাশফুল জানান দিচ্ছে দুর্গাৎসবের হাতছানি। ফলে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠবেন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব স্বারদীয় দুর্গা পূজায়। কাঁদা মাটি আর খড় কুটো দিয়ে নিখুত হাতে তৈরী হচ্ছে প্রতিমা। তাই কিশোরগঞ্জে প্রতিটি পুজা মন্ডবে প্রতিমা তৈরীর কাজ শেষ করতে ব্যস্তসময় পার করছেন কারিগররা।
প্রতিমা তৈরির কারিগর: এরই মধ্যে পুজার প্রস্তুতি শুরু করা হয়েছে। উৎসবমূখর পরিবেশে পুজা উদযাপন করতে ভক্তবৃন্দদের আনন্দের যেন কুমতি নেই। শান্তিপূর্ণভাবে আয়োজন সম্পূর্ণ করার কথা বলছেন আয়োজকরা।
বাপ্পী দত্ত, সাধারণ সম্পাদক, সতাল অগ্রগামী সংঘ।



















