জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটে ২০ ব্যাটালিয়নের বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৩৫ কেজি ৮৭০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তি পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিগুলোর সিজার মূল্য এক কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন সংলগ্ন গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তিসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে মো. আলিপ হোসেন (২২), একই গ্রামের মো. বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. এনামুল হক (৫০)।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মূর্তিগুলোর কষ্টিপাথরের মান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে সনদ গ্রহণ করা হয়েছে। জয়পুরহাট শহরের ডিজিটাল মাপনিতে মূর্তিগুলোর ওজন নির্ধারণ করা হয়।
আটক তিনজন ও উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ট্যাগ
জনপ্রিয়
নেত্রকোনার কাঁচা বাজারে সবজির দাম নাগালের বাইরে,ক্রেতাদের নাভিশ্বাস 

আপডেট সময় : ০২:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬