বিপ্লব কুমার দাস, ফরিদপুর থেকেঃ
ফরিদপুরের ভাঙ্গায় স্ববল প্রকল্পের আওতায় উপজেলা যুব নারী সামাজিক এসোসিয়েশনের আয়োজনে উলাসী সৃজনী সংঘের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার দিন ব্যাপী উপজেলার আজিমনগর,ঘারুয়া, চান্দ্রা,কাউলীবেড়া ইউনিয়নে ১ হাজার ৪৪০ সদস্যদের মাঝে ৪ হাজার ৩২০ টি ফলজ,বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্ববল প্রকল্পের কো-অর্ডিনেটর মোখলেশুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে গাছের চারা তুলে দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউলীবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তি,সংশ্লিষ্ট কর্মকর্তা, নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,ফরিদপুরের সদর,বোয়ালমারী ও ভাঙ্গায় তিনটি উপজেলায় ৪ হাজার ১১০ জন সদস্যদের মাঝে ১২ হাজার ৩৩০ টি ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।



















