মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত। সঞ্চালনা করেন ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার, সদস্য মো. কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম শহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিনু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির তালুকদার, কৃষক দলের নেতা আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজপথে সজাগ রয়েছে।

বক্তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা কঠোর হাতে প্রতিহত করা হবে।

ট্যাগ
জনপ্রিয়
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৭:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬