পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে নাগেশ্বরীতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা ব্যবস্থায় বিদ্যমান সংকট, একক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ এবং বিভিন্ন অনিয়ম ও ব্যর্থতার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সততা, দক্ষতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সচেতন গ্রাহক ফোরাম, নাগেশ্বরী উপজেলা শাখা’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ আমানতকারী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নাগেশ্বরী শাখার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরামের প্রধান উপদেষ্টা ও নাগেশ্বরী উপজেলা শাখার মাওলানা আব্দুল মান্নান মিয়া। তিনি বলেন, ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করতে অবিলম্বে অভিজ্ঞ, যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি।

তিনি আরও বলেন, গ্রাহকদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে একক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগ
জনপ্রিয়
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে নাগেশ্বরীতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬