কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুশাসন নিশ্চিতকরণে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের অভিনন্দন কনভেনশন সেন্টার, খলিলগঞ্জ, কুড়িগ্রামে এ সম্মেলনের আয়োজন করা হয়।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুশাসন নিশ্চিতকরণে সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় আয়োজিত সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।
আলোচনায় সরকারি সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে জেলার প্রায় শতাধিক প্রতিবন্ধী প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















