নীলফামারীতে ঝরেপড়া রোধে শিক্ষার্থীদের বাইসাইকেল র‌্যালি

একরামুল হক লাবু, নীলফামারী 
নীলফামারীতে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে সচেতনতা মূলক বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফডি) এর আয়োজনে  জেলা প্রশাসকের কার্যালয় থেকে  স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে  শেষ হয়।   র‌্যালির শুরুতে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ। এছাড়াও এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, এএফডির প্রকল্প সমন্বয়কারী কাজল রায় এবং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার প্রতিনিধি অংশ নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু শ্রম ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে এ কর্মসূচি।
ট্যাগ
জনপ্রিয়
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

নীলফামারীতে ঝরেপড়া রোধে শিক্ষার্থীদের বাইসাইকেল র‌্যালি

আপডেট সময় : ০৭:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬