সুন্দরগঞ্জের সেই শিয়ালের মাথার নমুনায় মিলল জলাতঙ্ক ভাইরাস

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা থেকে সংগ্রহ করা নমুনায় জলাতঙ্ক ভাইরাসের উপস্থিতি মিলেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম।
এর আগে, গত সোমবার (২১ সেপ্টেম্বর) লোকালয়ে ঢুকে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন মানুষ এবং দুটি গরুকে কামড়ে আহত করা সেই শিয়ালটি জলাতঙ্ক ভাইরাস বহন করছিল কি না, তা জানতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর তার মাথা থেকে নমুনা সংগ্রহ করে। পরীক্ষার জন্য নমুনাটি কেন্দ্রীয় রোগ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। পরে পরীক্ষার ফলাফলে শিয়ালটির শরীরে জলাতঙ্ক ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের চর তালুক বেলকা ও চর জিগাবাড়ী এলাকায় হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে শিয়ালটি। এরপর পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষ ও গবাদিপশুর ওপর একের পর এক আক্রমণ চালায়। এতে আহত হন নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন। আহত হয় দুটি গরুও। পরে শিয়ালটিকে মেরে ফেলেন স্থানীয়রা।
পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাড়ি বাড়ি যান গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম।
নমুনা সংগ্রহকারী কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শেয়ালটি খুঁজে বের করি। পরে তার মাথা কেটে নিই এবং বাকি অংশ মাটিতে পুঁতে রাখি। এ সময় বেলকা ইউনিয়নের ভ্যাকসিনেটর, এআই টেকনিশিয়ান ও স্থানীয় লোকজন সঙ্গে ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম বলেন, শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কেন্দ্রীয় রোগ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। আজ বুধবার ফলাফল আসে শিয়ালটি জলাতঙ্ক ভাইরাস বহন করছিল।
তিনি আরও বলেন, শিয়ালের কামড়ে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাক্সিন নিয়েছেন। এর পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে গরু দুটিকেও ভ্যাক্সিন দেওয়া হয়েছে।
ট্যাগ
জনপ্রিয়
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সুন্দরগঞ্জের সেই শিয়ালের মাথার নমুনায় মিলল জলাতঙ্ক ভাইরাস

আপডেট সময় : ১২:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬