কুড়িগ্রামে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা বাছাই পর্ব অনুষ্ঠিত

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ষষ্ঠবারের মতো দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৭-এর জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুড়িগ্রাম জেলা মডেল মসজিদ ও বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
শ্রাবণী নীটওয়্যার লি. নিবেদিত এবং হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার বাছাই পর্বে চর কাঠগিরাই দারুন নাজাত ও ভাঙ্গামোড় দারুন নাজাত হিফজ মাদরাসার প্রায় ৩০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে মোট ১০ জন হাফেজে কোরআন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচিতদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানসহ মোট ১০ জন জেলা পর্যায়ে স্থান অর্জন করেছেন।
প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম পুরস্কার হিসেবে ১ লাখ টাকা, দ্বিতীয় ৬০ হাজার, তৃতীয় ৪০ হাজার, চতুর্থ ১০ হাজার এবং পঞ্চম ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ষষ্ঠ থেকে দশম এবং একাদশ থেকে বিশতম ও একবিংশ থেকে বত্রিশতম স্থান পর্যন্তও নগদ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
অন্যদিকে ১০ পারা গ্রুপে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় ৩০ হাজার, তৃতীয় ২০ হাজার, চতুর্থ ৮ হাজার এবং পঞ্চম পুরস্কার ৫ হাজার টাকা। ষষ্ঠ থেকে ৩২তম স্থান পর্যন্ত ২ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়ার কথা রয়েছে। জেলা পর্যায়ে সেরা ৩২ জনের জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পারও রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলহাজ্ব সাহেল হোসাইন কায়েকোবাদ।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা।
অনুষ্ঠানে মহাসচিব হিসেবে হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের হাফেজ ক্বারী কামরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী মাসুম বিল্লাহ-এর নাম উল্লেখ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতাটি গ্রুপ-ক, গ্রুপ-খ ও গ্রুপ-গ—এই তিনটি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ-ক-তে ধারাবাহিকভাবে হেফজ সম্পন্ন করা ১০ বছর বয়স পর্যন্ত, গ্রুপ-খ-তে ১৩ বছর বয়স পর্যন্ত এবং গ্রুপ-গ-তে ১৭ বছর বয়স পর্যন্ত প্রতিযোগীরা অংশ নিতে পারবেন।
চর কাঠগিরাই দারুন নাজাত ও ভাঙ্গামোড় দারুন নাজাত হিফজ মাদরাসার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রায় ৩০০ শিক্ষার্থীর মধ্য থেকে ১০ জন জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জনের পেছনে শিক্ষার্থীদের মেহনত, উস্তাদদের অক্লান্ত পরিশ্রম এবং আল্লাহ তায়ালার অশেষ রহমত রয়েছে বলে তারা উল্লেখ করেন।
তারা নির্বাচিত শিক্ষার্থীদের জাতীয় পর্যায়েও সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
কুড়িগ্রাম জেলা পর্যায়ে স্থান অর্জনকারী প্রতিষ্ঠান:
চর কাঠগিরাই দারুন নাজাত ও ভাঙ্গামোড় দারুন নাজাত হিফজ মাদরাসা।
আয়োজক প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনায় রয়েছেন হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন সাঈদ দা.বা., চেয়ারম্যান, হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। সংগঠনের প্রধান কার্যালয় জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা, কাঠগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা।
ট্যাগ
জনপ্রিয়
প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ৫৪০ ডিগনিটি কিট বিতরণ

আপডেট সময় : ০৯:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬