একরামুল হক লাবু, নীলফামার
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নীলফামারী জেলা শাখার উদ্দ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের পৌর সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে স্বেচ্ছাসেবকদল নীলফামারী জেলা শাখার আহবায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু পারভেজ ও মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক খালেদ বিন তিবরিজ তুষার ও জলঢাকা উপজেলার সদস্য সচিব আলমঙ্গীর হোসেনসহ আরো অনেকে।



















