দিনাজপুরে চীনা বিশেষজ্ঞদের পরিচালনায় জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও ফ্রি চিকিৎসা ক্যাম্প

দিনাজপুরে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি বিশেষ বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনাজপুর শহরের পুলহাট কসবা এলাকায় অবস্থিত আলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ এবং চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস (FYCH)-এর বিদেশি বিশেষজ্ঞ পেডিয়াট্রিক কার্ডিওলজি টিমের যৌথ সহযোগিতায় এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের জন্মগত হৃদরোগের বিনামূল্যে স্ক্রিনিং, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। চীনের ফুওয়াই ইউনান হাসপাতালের চিকিৎসক ডা. ডুও লিনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি চিকিৎসক দলও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করেন দিনাজপুর মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. সারোয়ার মুর্শেদ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন, সহ-সভাপতি আব্দুল খালেক, অধ্যাপক আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ মো. মাহবুব আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মনোয়ারুল হক মার্শাল, সদস্য রবিউল আলম বাবু, প্রধান মুহতামিম মাওলানা মো. নুর আলমসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আয়োজকরা জানান, শিশুদের জন্মগত হৃদরোগ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগ
জনপ্রিয়
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

দিনাজপুরে চীনা বিশেষজ্ঞদের পরিচালনায় জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও ফ্রি চিকিৎসা ক্যাম্প

আপডেট সময় : ০৬:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬