সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে পড়ে আবু সাঈদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলকার তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু সাঈদ ওই এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পানি থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্ল্যাহ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



















