রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ ফাহাদ হোসেন (১১)নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে মোঃ ফাহাদ হোসেন উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের মধ্য শেফালীপাড়া গ্রামের আব্দুর রশিদ পাটওয়ারী বাড়ির ওসমান পাটওয়ারীর ছেলে। ফাহাদের বাবা ওসমান পাটোয়ারী জানান ফাহাদ জ্বরে আক্রান্ত হলে বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু দিন দিন তার জ্বর ভালো না হয়ে আরো তীব্র আকার ধারণ করে, এতে পরিবারের সন্দেহ হলে আমরা ডেঙ্গু পরীক্ষা করি, তাতে তার ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত রোববার তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৩ সেপ্টেম্বর বুধবার ভোরে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




















