সুন্দরগঞ্জে দখলমুক্ত ১২ শতক আনসার-ভিডিপির জমিতে বৃক্ষরোপণ

সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস গ্রামে আনসার ও ভিডিপি ক্লাব সমিতির ১২ শতক জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জমিটি দখলমুক্ত করা হয়। পরে ওই জমিতে জলপাই, মেহগনি ও নিম গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, শ্রীপুর ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. শাহজাহান, ইউনিয়ন আনসার কমান্ডার সাইফুল ইসলামসহ ২০ জন আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, মো. জাহাঙ্গীর আলম সুন্দরগঞ্জে যোগদানের পর আনসার ও ভিডিপির নামে দলিলকৃত বিভিন্ন ক্লাব সমিতির জমি নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের সঙ্গে সমন্বয় করে নামজারির উদ্যোগ নেওয়া হয়। এসব জমি আগে দানকারী ব্যক্তিদের নামে বিআরএস বা আরএস রেকর্ডভুক্ত ছিল।
এরই মধ্যে উপজেলার পাঁচটি আনসার ও ভিডিপি ক্লাব সমিতির মোট ৪৫ শতক জমি মহাপরিচালক, আনসার ও ভিডিপির নামে নামজারি করা হয়েছে। এর মধ্যে কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান আনসার-ভিডিপি ক্লাবের ৩ শতক, সর্বানন্দ ইউনিয়নের সর্বানন্দ আনসার-ভিডিপি ক্লাবের ১০ শতক, ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ আনসার-ভিডিপি ক্লাবের ১০ শতক, বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব আনসার-ভিডিপি ক্লাবের ১০ শতক এবং শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর আনসার-ভিডিপি ক্লাবের ১২ শতক জমি রয়েছে।
এ ছাড়া তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ এলাকায় আনসার ও ভিডিপি ক্লাব সমিতির ১৩ শতক জমির কিছু অংশ বেদখল রয়েছে। ওই জমি উদ্ধারে উপজেলা প্রশাসনের মাধ্যমে দখলমুক্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, আনসার ও ভিডিপির নামে থাকা জমিগুলো সংরক্ষণ এবং দখলমুক্ত করে যথাযথভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের ১২ শতক জমি দখলমুক্ত করে সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে।
ট্যাগ
জনপ্রিয়
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬