রামগঞ্জে খিচুনি রোগে পানিতে পড়ে কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে খিচুনি রোগে পানিতে পড়ে রাহাত হোসেন (১৭) নামের  এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে ( ২২ সেপ্টেম্বর) উপজেলার ৭ নং দরবেশপুর ইউনিয়নের  মাঝিরগাঁও গ্রামে।  এলাকাবাসী জানান,ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে  মোহাম্মদ রাহাত হোসেন  দীর্ঘদিন থেকে খিচুনি রোগে আক্রান্ত। আজ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে একাকী গোসল করতে গেলে হঠাৎ তার খিচুনি উঠে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসায় তার বাবা হারুনুর রশিদ পুকুর ঘাটে তার লুঙ্গি ও জুতা দেখতে পেয়ে তার সন্দেহ হয়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে পানিতে নেমে রাহাতের নিথর দেওয়া উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাহাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ট্যাগ
জনপ্রিয়
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি

রামগঞ্জে খিচুনি রোগে পানিতে পড়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৪:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬