উল্লাপাড়া পৌরসভার পানি শোধনাগার উদ্বোধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম দুপুরে ঘাটিনা এলাকায় করতোয়া নদীর পাড়ে বসানো শোধনাগার উদ্বোধন
করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলাম, পৌরনির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভুইয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো.
মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া প্রমুখ। বাংলাদেশ মিউনিসিপ্যাল
ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন শীর্ষক প্রকল্পে ভূপৃষ্ঠস্থ পানি শোধনাগারটি বাস্তবায়ন করেছে উল্লাপাড়া
পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উল্লাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো.মেহেদী হাসান বলেন এর নির্মাণে ব্যায়ের পরিমাণ প্রায় ২১ কোটি ২৭ লাখ টাকা। প্রাথমিকভাবে পৌরসভা
এলাকার প্রায় ৩ হাজার তিনশো গ্রাহক পানি সরবরাহ পাবেন। আজ মঙ্গলবার উদ্বোধন পর কয়েকদিন পরীক্ষামূলক ভাবেশোধনাগারটি চালু থাকবে বলে জানা গেছে।

ট্যাগ
জনপ্রিয়
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​

উল্লাপাড়া পৌরসভার পানি শোধনাগার উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬