রাঙামাটির বরকল উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো:আলী নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরুনাছড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুবলং যুবদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী নিজাম জোমাদ্দারের ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় জেলে মো:আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে নিজাম জোমাদ্দার আলীকে চট্রগ্রামের রেল স্টেশন থেকে এনে তার মাছ ধরার জেলে হিসেবে নিয়োগ দিয়েছিলো। কাজ করার পর বেতন না পাওয়ায় আত্মহত্যা করেছেন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে নিজাম জোমাদ্দার বলেন, জেলেরা দিনে আমার বাড়িতে থাকে, রাতে মাছ মারার জন্য চলে যায়। ঘটনার দিন আমি আমি পরিবার নিয়ে রাঙামাটিতে অবস্থান করছি। বাসায় কেউ ছিলো না। স্থানীয়দের কাছ থেকে ঘটনার সংবাদ পেয়ে পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জেলেকে বেতন দেননি এমন অভিযোগে তিনি বলেন, জেলে আলী প্রতি বছর মাছ ধরার মৌসুমে আমার কাছে আসে। আমার পুরনো এবং পারিবারিক লোক। আপনি আমার এলাকায় আসলে বিস্তারিত জানতে পারবেন।
সুবলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
মোঃ মকিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। শুনেছি মরদহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি নিয়ে যাওয়া হবে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. রফিক বলেন, মরদেহটি পুলিশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। তবে ঘটনার বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।






















