মাদারীপুরে রুফটপ সোলার নেট মিটার সার্ভিস প্রভাইডার তালিকাভুক্তি নিয়ে অবহিতকরণ সভা

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে রুফটপ সোলার নেট মিটার সার্ভিস প্রভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হলরুমে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. খলিলুর রহমান।
এতে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মাদারীপুর শাখার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।

অবহিতকরণ সভায় বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে রুফটপ সোলার স্থাপন, নেট মিটারিং সুবিধা এবং সার্ভিস প্রভাইডার হিসেবে প্রতিষ্ঠান তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রুফটপ সোলার স্থাপন ও নেট মিটারিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। পরে সংশ্লিষ্টদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ট্যাগ
জনপ্রিয়
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​

আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬