লংগদুতে কিশোরী ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ আটক ২ 

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) এবং শহিদুল (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাকারিয়া।
ওসি বলেন,  সোমবার দিনগত  রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে ওই এলাকায় সৎ বাবার বাড়িতে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, গত সপ্তাহে বাড়িতে একা পেয়ে সৎ বাবা ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময়ে একইভাবে তাকে শারীরীক ভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর একই মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে প্রতিবেশী যুবক শহিদুল (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, ঘটনাটি গত এক সপ্তাহ ধরে ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ সৎ বাবা ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগ
জনপ্রিয়
উল্লাপাড়া পৌরসভার পানি শোধনাগার উদ্বোধন

উল্লাপাড়া পৌরসভার পানি শোধনাগার উদ্বোধন

লংগদুতে কিশোরী ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ আটক ২ 

আপডেট সময় : ০২:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬