ঈশ্বরদীতে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে ৮ শতাধিক গাছের চারা বিতরণ

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন গ্রামের নারী-পুরুষদের মাঝে বিনামূল্যে ৮ শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে সাজেদা ফাউন্ডেশনের দাশুড়িয়া শাখা কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার নাসিব আহমেদ খান।
সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মো. লোকমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, সাজেদা ফাউন্ডেশন পাবনার রিজিওন্যাল ম্যানেজার মো. আরাফাত হোসেন, মওদুদ হোসেন, এরিয়া ম্যানেজার দীপক কুমার সরকার, রিজিওন্যাল ম্যানেজার (একাউন্টস) মোক্তার হোসেন, এরিয়া ম্যানেজার (একাউন্টস) লোকমান হাকিম, এরিয়া ম্যানেজার (বিবর্তন) মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাজেদা ফাউন্ডেশন দাশুড়িয়া শাখার প্রোগ্রাম এ্যাসিসটেন্ট মো. আব্দুল মোতালেব।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, সরকার ঘোষিত বনায়ন কার্যক্রমে গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করতে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় সবুজায়ন করার উদ্যোগ গ্রহন করেছে সাজেদা ফাউন্ডেশন। এ উদ্যোগের অংশ হিসেবে ফাউন্ডেশনের দাশুড়িয়া শাখার ৭৪ জন সদস্যদের মাধ্যমে মোট ৮৩০টি গাছের চারা বিতরণ করা হয়। এসব গাছের চারা যেন বেঁচে থাকে সে জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ মনিটরিং করে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কার্যকর পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। বিতরণ শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপন করেন।
ট্যাগ
জনপ্রিয়
সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থী শ্রাবণের স্বজনদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬