ঈশ্বরদীতে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এনজিও কর্মীর

পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী নিহত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা- ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র‍্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। এ কারণে দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপ- পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেল নিয়ে মাঠ পর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় তিনি ওই বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে অনেক দূর পযর্ন্ত টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ওই ব‍্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব‍্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগ
জনপ্রিয়

ঈশ্বরদীতে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এনজিও কর্মীর

আপডেট সময় : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬