ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিপ্লব কুমার দাস, ফরিদপুর থেকেঃ
ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার মৌ (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২১ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তামান্না আক্তার মৌ ওই এলাকার শাখাওয়াত হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তামান্নাকে ঘরের দরজা বন্ধ অবস্থায় তার স্বামী দেখতে পেয়ে পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । এরপর তাকে উদ্ধার করে ভাঙ্গা গ্রীন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬