সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. আনিছুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি গ্রামের আবর উদ্দিনের ছেলে।

রোববার ভোরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা করা হয়। মামলায় ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর ভোর ৫টা ৫ মিনিটে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এবং সকাল সাড়ে ৫টার দিকে গোপালচরণ গ্রামের বাঘার ব্রিজসংলগ্ন তিন রাস্তার মোড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য এজাহারে উল্লেখ করা হয়নি।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।

ট্যাগ
জনপ্রিয়
অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম : রিজভী

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম : রিজভী

সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬