সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত শুল্ক আদায়ের
প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে শতাধিক ব্যবসাযী ও শ্রমিকদের উপস্থিতিতে এ কর্মসূচি
পালিত হয়।
জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতি’র সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক
অমিরুল হক’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান
হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক, বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি,
হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের জন্য শুধু একবার প্রতি ঘনফুটে ৫০
পয়সা হারে শুল্ক আদায়ের কথা থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে বিআইডব্লিউটিএ’র কর্তৃক লোড
ও আনলোডে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা শুল্ক আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ
বেআইনী ও অবৈধ। এতে চরম লোকসানের মুখে পড়ে ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্য বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
এমন অবস্থায় হাজারো ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসংস্থান ঠিকিয়ে রাখতে নির্ধারিত হারে শুল্ক আদায়ে
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

ট্যাগ
জনপ্রিয়
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬