রাঙামাটিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের মামলায় জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রফিকুল মাওলাকে (৭০) গ্রেফতার করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসীম উদ্দীন।
গ্রেফতার হওয়া অন্যান্যরা হলেন, জেলা শহরের গীতাশ্রম কলোনীর বাসিন্দা মোঃ জাহেদুল আলম (২২), দক্ষিন কালিন্দপুর এলাকার বাসিন্দা সুমন দেব (৩২), চট্রগ্রামের পূর্ব রাউজান ঢালার মোড় এলাকার বাসিন্দা মো. মিলন (৩৮), ফিসারী এলাকার বাসিন্দা মোঃ মহরম আলী (৫৮), তবলছড়ি এলাকার বাসিন্দা মোঃ আকাশ (২০), রূপ নগর এলাকার বাসিন্দা মো: জসিম উদ্দিন(৩৯), পুলিশ লাইন সংলগ্ন এলাকার বাসিন্দা মো: ফেরদৌস (৫৫) এবং ভেদভেদী এলাকার বাসিন্দা বিজন পাল (৩১)।
রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ০৩ ও০ ৭নং আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এর মধ্যে উপরোক্ত ০৪,০৫,৬,৭নং আসামীদের মাদক কার্বারী হিসাবে গ্রেফতার করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে হবে ওসি যোগ করেন।
ছবির ক্যাপসন: নিচের ছবির ডানদিকের সর্বশেষ ব্যক্তি সাদা ফতোয়া পড়া ব্যক্তি আওয়ামী নেতা রফিকুল মাওলা।



















