সুন্দরগঞ্জে দুই গ্রামে শিয়ালের তাণ্ডব, নারী-শিশুসহ আহত- ৯

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক দুটি গ্রামে শিয়ালের হামলায় নারী, শিশুসহ ৯ জন আহত হয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি ও তালুক বেলকা গ্রামে এসব ঘটনা ঘটে। একসঙ্গে এতজন শিয়ালের কামড়ে আহত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতদের মধ্যে জিগাবাড়ি গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৩৮), তার ছেলে রাকিবুল হাসান (১৩), ইয়াকুব আলীর ছেলে এনামুল হক (২৬), আহাদ আলীর মেয়ে আয়শা আক্তার (৩) এবং আব্দুর রহিমের ছেলে হাসান মিয়া (৭) রয়েছেন।
অন্যদিকে, একই ইউনিয়নের তালুক বেলকা গ্রামের জমশের আলীর স্ত্রী লিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৭০), হান্নান মিয়ার স্ত্রী আফরুজা বেগম (৩৭) এবং শফিউল ইসলামের ছেলে শাওন মিয়া (৬) শিয়ালের কামড়ে আহত হয়েছেন।
আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, বিভিন্ন সময়ে শিয়ালগুলো গ্রামে ঢুকে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের ওপর হামলা চালায়। পরে আহত নয়জনকে চিকিৎসার জন্য সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
একই ইউনিয়নের দুটি গ্রামে শিয়ালের আক্রমণে একসঙ্গে ৯ জন আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে শিয়ালের হামলা থেকে নিরাপদ থাকতে সতর্কতার সঙ্গে চলাফেরা করছেন।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, শিয়ালের কামড়ে আহত নয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি ইতোমধ্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। শিয়ালের আক্রমণের পর দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
ট্যাগ
জনপ্রিয়
অপ্রতিম হত্যায় নতুন যে তথ্য দিলেন বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

অপ্রতিম হত্যায় নতুন যে তথ্য দিলেন বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

সুন্দরগঞ্জে দুই গ্রামে শিয়ালের তাণ্ডব, নারী-শিশুসহ আহত- ৯

আপডেট সময় : ১২:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬