কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

মোঃ সাইফুর রহমান কুড়িগ্রামঃ

 কুড়িগ্রামের ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টায় ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক ও অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা নতুন কমিটির নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের পাশে থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক খাদেমুল ইসলাম সর্দার, সদস্য এস এম সোহেল ইসলাম রাতিন, মোঃ আব্দুল আলিম,বিমল চন্দ্র মোহন্ত,আলহাজ্ব এনায়েত পারভেজ, রাশেদুল ইসলাম রাশেদ সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ট্যাগ
জনপ্রিয়
অপ্রতিম হত্যায় নতুন যে তথ্য দিলেন বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

আপডেট সময় : ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬