বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

ছবি: সংগৃহীত

বাবাকে হারিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানান তিনি।

আবেগঘন ওই পোস্টে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’

সালমার বাবার নাম ফজলুল হক। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছেন সালমা। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘প্রেমলীলা’। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওও প্রকাশিত হয়েছে।

এর আগে সাময়িক বিরতির পর রেকর্ডিংয়ে ফেরেন সালমা। গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি গান রেকর্ড করেন তিনি।

ট্যাগ
জনপ্রিয়
পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

আপডেট সময় : ০৭:৫৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬